ট্রাম্পের ‘আউজিট’ পরিকল্পনা ফাঁস হলো জেনে নিন সম্পূর্ণ বিষয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের ৩৩ পৃষ্ঠার গোপন ন্যাশনাল সিকিউরিটি নথি লিক হয়ে গেছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, অস্ট্রিয়াকে ইইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের করে নেওয়ার জন্য ‘আউজিট’ (Austria + Exit) নামে একটি বিশেষ কৌশল তৈরি করা হচ্ছে। শুধু অস্ট্রিয়া নয়, ইতালি, হাঙ্গেরি ও পোল্যান্ডের মতো জাতীয়তাবাদী সরকারগুলোকে ইইউ-এর বিরুদ্ধে উসকে দিয়ে আমেরিকার কাছাকাছি আনার পরিকল্পনা রয়েছে এই নথিতে।

নথিতে ইউরোপের বর্তমান অভিবাসন নীতিকে “সভ্যতার ধ্বংস” বলে বর্ণনা করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে, ফ্রান্স-জার্মান নেতৃত্বাধীন ইইউ ঐতিহ্যবাহী ইউরোপীয় সংস্কৃতি ও জীবনধারাকে ধ্বংস করছে। তাই ভিক্টর ওরবান, জর্জিয়া মেলোনির মতো নেতাদের সমর্থন দিয়ে ইইউ-এর ভিতর থেকেই ভাঙন ধরানো হবে। অস্ট্রিয়াকে প্রথম টার্গেট করার কারণ—দেশটির বর্তমান জোট সরকারে চরম ডানপন্থী এফপিও দলের প্রভাব অনেক বেশি।

ইউরোপ জুড়ে এই লিক নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পোলিশ নেতা ডোনাল্ড টাস্ক বলেছেন, “আমেরিকা আমাদের মিত্র, কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হাত দেওয়ার অধিকার নেই।” অস্ট্রিয়ার সংবাদমাধ্যম লিখছে, “ট্রাম্প আমাদের ব্রেক্সিট-২ করতে চান!” অন্যদিকে হোয়াইট হাউস এখনো সরাসরি খণ্ডন করেনি, শুধু বলেছে “প্রেসিডেন্টের নীতি আমেরিকা ফার্স্ট এবং তা স্পষ্ট।”

Related Post

আশ্চর্যের বিষয়, ট্রাম্প-বিরোধী নিউ ইয়র্ক টাইমসও এবার লিখেছে—নথিটি কাছ থেকে পড়লে মনে হয় ট্রাম্প আসলে ইউরোপকে “বাঁচাতে” চান, ধ্বংস করতে নয়। আগামী সপ্তাহে ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই পরিষ্কার হবে—‘আউজিট’ কি শুধু কাগজের পরিকল্পনা, নাকি সত্যিই ইউরোপের মানচিত্র বদলে দেবে ট্রাম্পের এই গেমপ্ল্যান!

Source: 1

Recent Posts