বারাসত: সবজির আড়ালে গাঁজা পাচার! কোটি টাকার মাদক উদ্ধার করে গ্রেপ্তার ২

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে সবজি বোঝাই ট্রাকের আড়ালে চলছিল বিপুল পরিমাণ গাঁজা পাচারের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই চক্রের হদিস পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উত্তর ২৪ পরগনার বারাসতের ময়না এলাকায় একটি সবজি বোঝাই ট্রাক আটক করে উদ্ধার হয়েছে ১১ বস্তা গাঁজা। বাজারমূল্যে এর পরিমাণ কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় ট্রাকচালক ও খালাসিসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, সোমবার সকালে উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী ১২ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক যাচ্ছিল। গোপন সূত্রে খবর ছিল যে, এই ট্রাকেই লুকিয়ে গাঁজা পাচার হচ্ছে। এরপর বারাসতের ময়না এলাকায় নাকা তল্লাশি শুরু করে এসটিএফ। ট্রাকটি আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

Related Post

ট্রাকের ভিতরে আলু, বাঁধাকপি-সহ বিভিন্ন সবজির বস্তা থরে থরে সাজানো ছিল। কিন্তু সেই সবজির বস্তার নীচেই লুকানো ছিল ১১টি গাঁজা ভর্তি বস্তা। মাদক উদ্ধারের পর ট্রাকটি জব্দ করা হয় এবং চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের এই চক্রের অন্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের মতে, এটি একটি বড় সাফল্য এবং রাজ্যে মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। Link: bangla hunt

Recent Posts