ইন্দোরে নারী দিবসের ভিডিও শ্যুটে ইনফ্লুয়েন্সারকে পোশাক নিয়ে বিতর্ক, ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশের ইন্দোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ভিডিও শ্যুট করতে গিয়ে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পাবলিক পার্কে শ্যুটিং চলাকালীন এক অপরিচিত মহিলা তার ছোট পোশাক নিয়ে প্রশ্ন তুলে তিরস্কার করেন। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ইনফ্লুয়েন্সার (ইনস্টাগ্রাম হ্যান্ডেল @annjali__jha) তার কনটেন্ট রেকর্ড করতে শুরু করেছেন, ঠিক তখনই ওই মহিলা এসে বলেন, “এটা লন্ডন নয়, আমেরিকা নয়—এটা ভারত। এ ধরনের পোশাক আমাদের দেশে ভালো দেখায় না।” তিনি আরও বলেন, “হিন্দুস্তানের নাম খারাপ করবেন না। এমন পোশাক পরলে অন্যরা খারাপ নজরে দেখতে পারে, পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। প্রত্যেক মহিলার সম্মান রক্ষার দায়িত্ব নিজেরই।”

ইনফ্লুয়েন্সার শান্তভাবে সাড়া দেন এবং বলেন যে তিনি স্থানীয় নন, বিজয়নগর থেকে এসেছেন। তিনি কোনো তর্কে জড়াননি এবং পরিস্থিতি শান্ত রাখেন। পরে তিনি ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘আন্টি ইয়ার’।

Related Post

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ইনফ্লুয়েন্সারের পরিপক্ক আচরণের প্রশংসা করেছেন এবং বলছেন, ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা আছে, অন্যের হস্তক্ষেপ ঠিক নয়। অন্যদিকে কেউ কেউ ওই মহিলার কথাকে সমর্থন করে বলছেন যে সামাজিক মানদণ্ড ও সংস্কৃতি মেনে চলা উচিত, বিশেষ করে পাবলিক স্থানে।

এই ঘটনা নারীর পোশাক, ব্যক্তিগত স্বাধীনতা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং মোরাল পুলিশিং নিয়ে ফের আলোচনা তুলেছে।

Recent Posts