ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিওট হোভাভ শিল্পাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। আগুন নেভাতে বড় আকারের টিম মোতায়েন করা হয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ কমিশনার চিফ সুপারিনটেনডেন্ট ইয়াল কাস্পি বলেছেন, “এখানে বড় দল কাজ করছে। ঘটনাটি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
এর আগে কাস্পির টিম এই আগুনকে “বিপজ্জনক উপাদানসম্পন্ন ঘটনা” বলে ঘোষণা করে। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) প্রথমে সন্দেহ করেছিল যে, ক্ষেপণাস্ত্রের টুকরোর কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে।
ইসরায়েলি ফায়ার সার্ভিস এই ঘটনার একটি ছবি শেয়ার করেছে, যেখানে আগুন নিয়ন্ত্রণে তাদের তৎপরতা দেখা যাচ্ছে।

ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে: প্রাইম টাইম ভাষণে জনগণকে আশ্বস্ত করলেন ট্রাম্প
ট্রাম্পের কড়া বার্তা: হরমুজ প্রণালী দখল করে নাও, আমেরিকার তেল কেনো
ধর্মীয় মূল্যবোধ নিয়ে চিলির প্রেসিডেন্সিতে জোসে অ্যান্টোনিও কাস্ট
পাকিস্তান ইরান সংক্রান্ত আলোচনার আয়োজন করে ‘সূক্ষ্ম ভারসাম্য’ রক্ষা করছে