যুক্তরাষ্ট্রের সাবেক আলজেরিয়া রাষ্ট্রদূত হেনরি এনশার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যেসব সামরিক অপশন রয়েছে, সেগুলো সবই ‘ভয়ানক’। তিনি মনে করেন, কোনো ধরনের সামরিক পদক্ষেপই ট্রাম্পের জন্য সুবিধাজনক হবে না।
এনশার বলেন, ছোট আকারের কোনো হামলা করলে ট্রাম্পকে দেশে-বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে এবং ইরানি শাসনব্যবস্থার ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে বড় ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের ঝুঁকি অনেক বেশি থাকবে এবং সেই হামলাও কার্যকর নাও হতে পারে।
তিনি আরও বলেন, “তাই ট্রাম্পের সামরিক অপশনগুলো খুবই খারাপ।” এনশারের মতে, ট্রাম্প আসলে নিজেই ইরানে নতুন করে হামলা করতে চান না। তিনি সম্ভবত আশা করছেন যে উপসাগরীয় দেশগুলো তাকে ইরানে হামলা না করার অনুরোধ জানাবে, যাতে তিনি সেই অজুহাতে পিছিয়ে যেতে পারেন।
বর্তমানে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন কোন পথে এগোবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এনশারের এই মন্তব্য ট্রাম্পের জন্য উপলব্ধ বিকল্পগুলোর সীমাবদ্ধতা তুলে ধরেছে।


Leave a Comment