কাঁপল কলকাতা-ঢাকা! মায়ানমারে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মায়ানমারে আজ মঙ্গলবার একটি ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন অংশে এবং প্রতিবেশী বাংলাদেশের ঢাকা ও অন্যান্য এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের আকিয়াব (সিতওয়ে) শহর থেকে প্রায় ৭০ মাইল পূর্বে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, কম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর তথ্য অনুসারে, গত ৭১ ঘণ্টায় মায়ানমারে এটি তৃতীয়বার অনুভূত ভূমিকম্প।

সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Exit mobile version