আগামী ২৮ ফেব্রুয়ারি বিশ্ব মঞ্চে আসছে অতি প্রতীক্ষিত স্মার্টফোন Xiaomi 17। তার আগে অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলে ফোনটির ডিজাইন ও একটি বিশেষ নতুন রঙের কথা ইঙ্গিত করে একটি ছবি পোস্ট করল সংস্থা।
Xiaomi-র পোস্ট করা টিজার ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে, ডিভাইসটির ক্যামেরা মডিউলটি ফোনের বডির রঙের সাথেই মিলিয়ে আনা হয়েছে। ফলে ফোনের পিছনের দিকটি দেখতে অনেক বেশি পরিষ্কার ও নিরবিচ্ছিন্ন (clean and seamless) লাগবে। ফোনটি হাতে নেওয়ার অভিজ্ঞতাও হবে আরামদায়ক, কারণ এতে ব্যবহার করা হয়েছে মৃদু বাঁকানো প্রান্ত (gently curved edge)।
Xiaomi তাদের পোস্টে জানিয়েছে, ফোনটির সঙ্গে একটি এক্সক্লুসিভ নতুন রঙও উন্মোচন করা হবে লঞ্চ ইভেন্টে। এই রঙটি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও, বিশেষজ্ঞদের মতে Xiaomi 17-এর প্রো মডেলের জন্যই এই নতুন রঙের বিকল্প আসতে পারে।
কবে লঞ্চ?
টেক জায়ান্টটি নিশ্চিত করেছে যে, Xiaomi 17-এর লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭:৩০টা বাংলাদেশ সময় (জিএমটি+৬)। অর্থাৎ জিএমটি+১ সময় অনুযায়ী বিকেল ৩টায় শুরু হবে এই আয়োজন।
সব মিলিয়ে, ক্যামেরা সেটআপ থেকে শুরু করে গ্রিপ এবং নতুন কালোঅপশন— Xiaomi 17 নিয়ে ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। লঞ্চের পরেই জানা যাবে ফোনটির দাম ও স্পেসিফিকেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
সূত্র: Xiaomi-র অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মের পোস্ট

