আল-নাসরের জার্সি গায়ে মাঠে অনুশীলনের একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি শব্দ: “Locked in”। ইংরেজি এই শব্দবন্ধের অর্থ, পুরোপুরি মনোযোগী ও লক্ষ্যে স্থির।
ছবিগুলোতে নানা মেজাজে দেখা গেছে রোনালদোকে। কোনোটিতে তিনি বলে শট নিচ্ছেন, কোনোটিতে সতীর্থদের সঙ্গে সময় কাটাচ্ছেন। একটি ছবিতে হাঁটু গেড়ে বসে হাসছেন, আবার আরেকটিতে গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে আছেন।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন রোনালদো। ছবিগুলো তাঁর সাম্প্রতিক অনুশীলন সেশনের।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। হাজার হাজার লাইক ও ভিউ পেয়েছে এটি। মন্তব্যের ঘরে অনেকে রোনালদোর ফিটনেস ও মনোযোগের প্রশংসা করেছেন। ট্রেনিংয়ের মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া রোনালদোর পুরনো অভ্যাস।






