ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততা নেই, বললেন প্রধানমন্ত্রী স্টারমার

By Ismail

Feb, 28, 2026, 9:20 IST

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ব্রিটেন জড়িত ছিল না। তিনি জোর দিয়ে বলেন, “এই হামলায় আমাদের দেশ কোনো ভূমিকা নেয়নি।”

স্টারমার বলেন, যুক্তরাজ্য এই অঞ্চলের যেসব অংশীদার রাষ্ট্র হামলার শিকার হয়েছে, তাদের পাশে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রদের নিরাপত্তার অঙ্গীকারের অংশ হিসেবে, আমরা এই অঞ্চলে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রেখেছি— সম্প্রতি আমরা সেগুলো আরও জোরদার করার পদক্ষেপ নিয়েছি।”

প্রধানমন্ত্রী আরও জানান, “আমাদের বাহিনী সক্রিয় রয়েছে এবং সমন্বিত আঞ্চলিক প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আজ ব্রিটিশ বিমান আকাশে উড়ছে। এর উদ্দেশ্য আমাদের মানুষ, আমাদের স্বার্থ এবং আমাদের মিত্রদের সুরক্ষা দেওয়া, যা যুক্তরাজ্য আগেও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে করেছে।”

স্টারমার এটাও জানান, যুক্তরাজ্য “ব্রিটিশ ঘাঁটি ও কর্মীদের সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে বাড়িয়ে দিয়েছে।”

তিনি বলেন, “আমরা এই অঞ্চলে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গেও যোগাযোগ রাখছি এবং তাদের সহায়তার জন্য সবকিছু করছি।