Basirhat Madhyampur আসছেন অভিষেক ব্যানার্জী

বসিরহাটের মানুষের মনে ব্যাপক উৎসাহ ও আনন্দ। যুব নেতা অভিষেক ব্যানার্জী প্রথমবার এই এলাকায় আসছেন। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বসিরহাটে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি চলছে বিস্তারিত নিরাপত্তা ও আয়োজনের প্রস্তুতি।

স্থানীয় জনগণের মধ্যে আশা জেগেছে, অভিষেকের এই সফরের ফলে বসিরহাট এলাকায় আরও বেশি উন্নয়ন কাজ আসবে। বিশেষ করে যুব সমাজের মধ্যে খুশির আমেজ দেখা যাচ্ছে।

কবে আসছেন অভিষেক?

আগামী শনিবার, ২৫ এপ্রিল বসিরহাটের মধ্যমপুরে অভিষেক ব্যানার্জীর বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় নেতা শাহানুর মন্ডল ও মিজানুর মন্ডলসহ অনেকেই দিনরাত কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে যোগ দিচ্ছেন।

প্রত্যাশা অনেক বেশি: আয়োজকরা আশা করছেন, এই জনসভায় প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। দলে দলে যুবকরা যোগ দিচ্ছেন এই কর্মযজ্ঞে।

এই সফর উপলক্ষে নিমদাঁড়িয়া-কোদালিয়া পঞ্চায়েত এলাকায় নতুন উন্নয়ন প্রকল্প আসারও বড়সড় সম্ভাবনা তৈরি হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে।অভিষেক ব্যানার্জীর সর্বশেষ আপডেট, খবর ও বিস্তারিত তথ্য পেতে আমাদের সাইটটি অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version